1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

২৮ বছর বেতন পান না অনার্স-মাস্টার্সের ৫ হাজারের বেশি শিক্ষক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৪৫৪ বার পড়া হয়েছে

শিক্ষক নিয়োগ আর কলেজ অনুমোদনের নামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা হাতিয়ে নিয়েছে মোটা অঙ্কের টাকা। অথচ এমপিওভুক্ত কলেজে ২৮ বছর ধরে বেতন পান না অনার্স-মাস্টার্স পর্যায়ের পাঁচ হাজারের বেশি শিক্ষক। মন্ত্রণালয়ের অনুমোদিত জনবল কাঠামোয় না থাকায় তাদের এমপিওভুক্তি সম্ভব নয়, বলছেন শিক্ষামন্ত্রী।

ডিগ্রি কলেজগুলোতে অনার্স-মাস্টার্স কোর্সের অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। সংশ্লিষ্ট কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা অনুমোদন আর চাকরির নামে হাতিয়ে নিচ্ছেন কাড়ি কাড়ি টাকা।

অথচ শিক্ষা মন্ত্রণালয়ের জনবল কাঠামোতে না থাকায় দীর্ঘ ২৮ বছরেও এমপিওভুক্ত হননি অনেক শিক্ষক। এমন বৈষম্যের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দুষলেন তারা।

বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন আহ্বায়ক হারুন অর রশিদ বলেন, সারা বাংলাদেশে এমপিওভুক্ত কলেজগুলোতে ডিগ্রির শিক্ষকরা বেতন পান, অথচ আমরা একই পড়ানো পড়িয়ে সরকারি সুবিধা থেকে বঞ্চিত হই।

তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দাবি, এমপিওভূক্তির আশ্বাসে তাদের নিয়োগ দেয়া হয়নি।

জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক হারুন অর রশিদ বলেন, এখন আমরা আর যাচ্ছি না, আমরা মনে করি যা করেছি সেগুলো বেশি।

উপাচার্যের এমন বক্তব্য অযৌক্তিক মন্তব্য করে শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য নিরসনের তাগিদ শিক্ষাবিদদের।

শিক্ষাবিদ অধ্যাপক ড. কায়কোবাদ বলেন, একই কলেজে পড়ান, কিন্তু বৈষম্য রয়েছে। এর দ্রুত সমাধান করা উচিত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে বসে বিষয়টির সুরাহা করার আশ্বাস শিক্ষামন্ত্রীর।

শিক্ষামন্ত্রী দিপু মনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে এক রকমের জনবল কাঠামো দিয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয় আরো বাড়তি দিয়েছে। কিন্তু সেটা যে পদ আছে সেটা শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত কাঠামোর মধ্যে না।

দেশের ৩১৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঁচ হাজারের বেশি শিক্ষক এমপিওবঞ্চিত রয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com