1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রামে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার কর্ণফুলীতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত মোহনপুরে কৃষি সেচে জ্বালানি তেলের প্রাপ্যতা নিশ্চিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে গনসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী এ্যাড: মাহফুজুর রহমান হুমায়ুন পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ

” দুদিন আগে ফেসবুক স্টাটাসে আরমান লিখেন- ‘মৃত্যু ব্যতীত কোন কিছুই আমাদের জন্য স্থায়ী নয়’। মা-বোনের পর আরমান নিজেও আত্নহত্যার পথ বেঁচে নিলেন!

রাউজান উপজেলা প্রতিনিধি :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৭৯ বার পড়া হয়েছে

রাউজান উপজেলা প্রতিনিধি :

মায়ের পর একমাত্র ছেলে তরুণ আরমানও আত্নহত্যার পথ বেঁচে নিলেন রাউজানে। এর আগে আত্নহত্যা করেন তার বোন।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে রাউজান উপজেলার ডাবুয়া ইউনিয়নন্থ নিজ বাড়ীতে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেন আরমান। সে ডাবুয়া ইউপি মেম্বার ও আমিরহাট বাজারের ডেকোরেটার্স মোহাম্মদ জসীমের প্রথম ঘরের সন্তান।
জানাগেছে, বেশ কয়েক বছর আগে আরমানের মাও আত্নহত্যা করে মারা যান। বছর দুয়েক আগে আত্নহত্যা করেন তার এক বোন। মায়ের মৃত্যুর পর থেকে আরমান মানষিকভাবে ভেঙ্গে পড়েন। বিভিন্ন সময় মায়ের শোকে আহাজারী করতো আরমান।

তিন দিন আগে ফেসবুকে স্টাটাসে লিখেন, ‘সত্য বলাটা যন্ত্রণার। বললেই ডিটেইলস লাগে। সত্য সবসময় প্রমাণ চায়। মিথ্যারই প্রমাণ লাগে না’।

আরেকটি ফেসবুক স্টাটাসে লিখেন, ‘যে তোমার অনিষ্ট চাই, সে তোমাকে রাগাতে চেষ্টা করবে, অতপর এভয়েড করে চলবে, অতপর অপবাদ রটাবে। কিছুতেই যদি তোমাকে লক্ষ্যচ্যুত করতে না পারে তোমার শুভাকাঙ্ক্ষী সেজে ধোঁকা দিতে চেষ্টা করবে।’

এদিকে, আরমানের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিচিত জনের কাছে আরমান ছিল খুব অমায়িক। গাউছিয়া হক কমিটি, ডাবুয়া তরুন সংঘ সহ সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিল আরমান।

উল্লেখ্য, এক পরিবারে ৩ জনই আত্নহত্যার পথ বেঁচে নেওয়ার ঘটনায় অনেকে হতবম্ভ। মেনে নিতে পারছেনা পুরো পরিবারেই একই পথে মৃত্যুর ঘটনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com