1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

কালীগঞ্জে বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৪ বার পড়া হয়েছে

 

মোঃ মুক্তাদির হোসেন।
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে সন্ত্রাসী হামলায় মোক্তারপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি এস এম এমদাদুল হক আকলু (৬৫) হত্যার প্রতিবাদে কালীগঞ্জ পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে কালীগঞ্জ বাইপাস মোড় হতে বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে কালীগঞ্জ খোদেজা কমপ্লেক্রের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম প্রধান এর সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান মিন্টু, সহ-সভাপতি মো. মোর্শেদ আলম মিন্টু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপন, যুগ্ম আহবায়ক আমিন মাহমুদ শরীফ, পনির খন্দকার ও পৌর কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন মোমেন।
বক্তাগণ বলেন, শুক্রবার সকালে উপজেলার মোক্তারপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. এমদাদুল হক আকলুর উপর সন্ত্রাসীরা হামলা করে তাকে হত্যা করে। গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি একেএম ফজলুল হক মিলনসহ নেতৃবৃন্দ নিহতের পরিবারের সাথে সাক্ষাৎকালে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। নিহত মো. এমদাদুল হক আকলুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে অনতি বিলম্বে সন্ত্রাসীদের আটক করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
সভায় অন্যান্যের মাঝে কালীগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি সালাহ উদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন লিটন, সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন মোল্লা, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম বিপ্লব, সদস্য সচিব সৈকত হোসেন ইমরান, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. হিমেল খান সহ কালীগঞ্জ পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com