1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

কালীগঞ্জে চোরাই গরুর সহ চোর চক্রের ২জন গ্রেফতার

মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

মুক্তাদির হোসেন।

স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে স্থানীয়দের সহযোগিতায় চোরাই গরুসহ চোরচক্রের ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার উলুখোলা এলাকা থেকে ওই দুই চোরকে আটক করে উলুখোলা ফাঁড়ি পুলিশ।

গ্রেফতারকৃত নূর নবী (২৪) ময়মনসিংহ ত্রিশালের বাগান এলাকার কুদ্দুস শেখের ছেলে ও রুবেল (৩০) একই এলাকার আ: হকের ছেলে।

এ ব্যাপারে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়, যার মামলা নং-১৫।

আজ বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে জেলা আদালতে প্রেরণ করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আলাউদ্দিন বলেন, চোর চক্রের সদস্য নূর নবীর বিরুদ্ধে ১৪ টি এবং রুবেলের বিরুদ্ধে ১৭ টি চুরি ও ডাকাতির মামলা রয়েছে। তারা বহুদিন ধরে বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল তাদের গ্রেফতার করা হয় এবং আজ ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে জেলা আদালতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com