1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

লোহাগাড়ায় উৎসব মুখর পরিবেশেই উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিজয় দিবস পালন

এম ডি বাবুল সি:বি:প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

এম ডি বাবুল সি:বি:প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় উৎসব মুখর পরিবেশে দীর্ঘ ১৫ টি বছর পর প্রকাশ্যে স্বাধীনভাবেই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহরেই উপজেলার শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে বিজয় দিবস পালন করেছেন উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন।

লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য জনাব আসহাব উদ্দিন চৌধুরী এবং বিএনপির সদস্য সচিব রাজপথের ত্যাগী নেতা জনাব সাজ্জাদুর রহমান চৌধুরী সাজ্জাদ এর নেতৃত্বে লোহাগাড়া উপজেলার ৯ ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল অংশগ্রহণের মধ্য দিয়ে চট্টগ্রামের লোহাগাড়া সদর স্টেশন আংশিক প্রদক্ষিণ করে বিজয় র‍্যালির মধ্য দিয়ে উপজেলা শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করেন।

পুষ্প মাল্য পরবর্তিত বিভিন্ন নেতৃবৃন্দরা মিডিয়া বক্তব্য প্রদান করেন বক্তারা বলেন দীর্ঘ ১৫ বছর প্রকাশ্যে স্বাধীনভাবে ভোটারবিহীন স্বৈরশাসক সরকার দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিকে কোন জাতীয় দিবসে বাধাহীন পালন করতে দেয়নি।

১৯৭১ সালের আজকের এই দিনে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই স্বাধীনতার অর্জন করা হয়েছে যা কখনো ভোলার নয় ইতিহাস হয়ে থাকবে, স্বৈরাচার ভোটারবিহীন সরকার শেখ হাসিনা মাফিয়া সরকার কায়েম করে দেশকে তামা বানিয়েছে, গত ৫ ই আগস্ট দেশব্যাপী ছাত্রদের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই স্বৈরাচার পতন ঘটে এবং দেশ থেকে পালিয়ে যায় কিন্তু এখনো দেশের বাইরে বসে দেশের জন্য একের পর এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে যা বাংলার জনগণ কখনো সফল হতে দিবে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিএনপির সহ-সভাপতি খালেদ চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের নেতা নাজিম উদ্দিনসহ লোহাগাড়া উপজেলার বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়া।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com