1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

মহান বিজয় দিবস উপলক্ষে গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের বিজয় র‍্যালি

চট্টগ্রাম জেলা প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

মহান বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরে বিজয় র‍্যালি করেছে গণঅধিকার পরিষদ। র‍্যালিতে ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতি স্মরণ করা হয়। সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর পোলোগ্রাউন্ড মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র‍্যালিতে নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ। এতে মহানগরের বিভিন্ন থানা কমিটির সদস্য ও ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা অংশ নেন। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি আমান উল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক লিমিয়া আক্তার, অর্থ সম্পাদক সেকান্তর সানি, সহ-প্রচার সম্পাদক মো. ইয়াসীনসহ বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ। বিজয় র‍্যালিতে অংশগ্রহণকারীরা দেশপ্রেম ও স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে স্লোগান দেন, যেমন: “তোমার দেশ, আমার দেশ—বাংলাদেশ, বাংলাদেশ”, “তুমি কে, আমি কে—বাংলালি, বাংলালি”, “ভারতীয় আগ্রাসন নিপাত যাক” এবং “গোলামি না, আজাদি—আজাদি, আজাদি”।বিজয় র‍্যালির মাধ্যমে গণঅধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর একাত্তরের চেতনা ও জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রত্যয় ব্যক্ত করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com