1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায়

অসহায় শীতার্তদের পাশে রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ 
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৩ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টার রাসেল আহমেদ

দিন যতই যাচ্ছে উত্তরাঞ্চলের শীতের প্রবাহ বেড়েই চলছে। শীতের তীব্রতায় বিপাকে পড়েছে অসহায়, মানুসিক ও শারিরীক ভারসাম্যহীন মানুষ গুলো।

রেলওয়ে স্টেশন সহ নগরীর বিভিন্ন স্থানের ফুটপাতে মানবতে জীবন যাপনের মাধ্যমে রাত্রীযাপন করছে।

কমিউনিটি স্কাউটিং ও সমাজ সেবা মূলক কাজের অংশ হিসেবে, সেবা’র মূলমন্ত্র কে ধারন করে ওব্যাট হেল্পার্সের সহযোগিতায় উষ্ণ ভালোবাসা নিয়ে অসহায়,মানুসিক ও শারিরীক ভারসাম্যহীন মানুষের পাশে দাড়িয়েছে বাংলাদেশ স্কাউটস রংপুর জেলা ও জেলা রোভারের আওতাধীন রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ (মুক্তমহাদল)।

শুক্রবার দিবাগত মধ্য রাত থেকে ভোর পর্যন্ত রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ (মুক্তমহাদল) এর রোভার স্কাউট ও স্কাউট সদস্যরা রংপুর রেলওয়ে স্টেশন সহ রংপুর মহানগরীর বিভিন্ন ফুটপাতে মানবতে রাত্রী যাপনকারী অসহায় শারিরীক ও মানুসিকভাবে ভারসাম্যহীন মানুষের দোরগোড়ায় (ডোর টু ডোর) উষ্ণ ভালোবাসার উপহার স্বরূপ কম্বল পৌঁছে দেয়।

রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক মোঃ রেজওয়ান হোসেন সুমন, ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক ও স্কাউট টীম বাংলাদেশ এর কো-অর্ডিনেটর মাহামুদ ইসলাম আকাশ এর নেতৃত্বে ও দিক নির্দেশনায় এতে স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করে রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ (মুক্তমহাদল), ওব্যাট স্কাউট মুক্তমহাদল ও রংপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের রোভার ও স্কাউট সদস্যবৃন্দ সহ ওব্যাট থিঙ্ক ট্যাঙ্ক রংপুর এর স্বেচ্ছাসেবীবৃন্দ।

সেবা’র মূলমন্ত্র কে ধারণ করে দেশের যে কোনো প্রয়োজনে রোভার ও স্কাউট সদস্যরা প্রত্যক্ষভাবে নিয়োজিত হয়ে সেবা দিয়ে যাচ্ছে।

সেবার তরে আমরা রোভার এই স্লোগানকে সামনে রেখে সেবামূলক কাজের অংশ হিসেবে রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপ (মুক্তমহাদল) উষ্ণ ভালোবাসার উপহার স্বরূপ ডোর টু ডোর শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

আমরা গভীর রাত্রে নগরীর বিভিন্ন স্থান ঘুরে ঘুরে প্রকৃত অসহায় শীতার্তদের উষ্ণ ভালোবাসার উপহার স্বরূপ কম্বল পৌছে দিচ্ছি।

ওব্যাট হেল্পার্সের সহযোগিতায় এবং রংপুর মেট্রো ওপেন স্কাউট গ্রুপের উদ্যোগে আমরা প্রায় দুই শতাধিক প্রকৃত অসহায় শীতার্তদের মাঝে উষ্ণ ভালোবাসার উপহার স্বরূপ কম্বল পৌছে দিতে পেরেছি

আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

অসহায় শীতার্তদের সাহায্যার্থে এগিয়ে আসার জন্য সামর্থবানদের প্রতি আমাদের উদাত্ত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com