1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায়

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি বর্ষণকারী মিঠুন আটক:সিএমপি

মোহাম্মদ মাসুদ 
  • প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ২২৪ বার পড়া হয়েছে

মোহাম্মদ মাসুদ

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর সরাসরি গুলি বর্ষণকারী মিঠুন চক্রবর্তীকে ফেনী থেকে গ্রেফতার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।গত ২২ ডিসেম্বর দুপুর ২টায় ফেনী মডেল থানাধীন সুলতানপুর এলাকা থেকে চকবাজার ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মিঠুন চক্রবর্তীকে গ্রেফতার করে সিএমপির পাঁচলাইশ থানা পুলিশ। মিঠুন চক্রবর্তী গত ১৬ জুলাই দুপুরে সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালীন পাঁচলাইশ মডেল থানাধীন ষোলোশহর ২নং গেইটস্থ চিটাগাং শপিং কমপ্লেক্সের সামনে রাস্তার উপর তার অন্যান্য সহযোগীদের নিয়ে ছাত্রদেরকে প্রতিরোধের নামে নাশকতার উদ্দেশ্যে বেআইনি জনতাবদ্ধে মারাত্মক অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে পথরোধ করে গাড়ি ভাঙচুর ও সাধারণ ছাত্র-জনতার উপর হত্যার উদ্দেশ্যে গুলিবর্ষণ শুরু করে। তারা লাঠি-সোটা, দেশীয় অস্ত্র-সস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। মিঠুন চক্রবর্তী জুলাই-আগস্ট মাসে সংগঠিত বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিজে সরাসরি পিস্তল দ্বারা ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালিয়েছে মর্মে সামাজিক যোগাযোগমাধ্যমসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে ছবি প্রকাশ পায়। ধৃত আসামি পাঁচলাইশ মডেল থানাধীন কাতালগঞ্জ ও চকবাজার এলাকার ত্রাস সৃষ্টিকারী চিহ্নিত চাঁদাবাজ, সরকারি জমির অবৈধ দধলদার, টেন্ডারবাজ ও ১৬ নং চকবাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুর মোস্তফা টিনুর বিশ্বস্ত সহযোগী। মিঠুন চক্রবর্তী সিএমপির পাচঁলাইশ মডেল থানার বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্তে রুজু হওয়া একটি মামলার এজাহারনামীয় আসামি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com