1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায়

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে নিহত ২

মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পড়া হয়েছে

মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী স্টাফ রিপোর্টার

কক্সবাজারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনায় দুইজন মারা গেছে। এতে শত শত বসতঘরসহ নানা স্থাপনা পুড়ে গেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে কুতুপালং এলাকার লম্বাশিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে এই আগুন ধরে।উখিয়া থানার ওসি আরিফ হোসাইন জানান, ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আর ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধারের কথা জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ তানহারুল।ওসি আরিফ হোসাইন বলেন, দুপুরে ওই ক্যাম্পের ডি-ব্লকের একটি বসতঘরে আগুন ধরে। মুহূর্তেই তা অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায়। আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে কক্সবাজার ও টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশনের আরও ইউনিট যুক্ত হয়। ওসি আরিফ জানান, ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি সেনাবাহিনীর সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।স্থানীয়রা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট অথবা রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তিনি জানান

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com