1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

বান্দরবানে পুড়ে যাওয়া ত্রিপুরাদের বাড়িঘর পরিদর্শন করলেন : পার্বত্য উপদেষ্টা

মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমাণ প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ মোরশেদ আলম চৌধুরী ভ্রাম্যমাণ প্রতিনিধি
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের পূর্ব বেতছড়া পাড়া এলাকায় গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে ত্রিপুরাদের ১৬টি পরিবারের ঘরবাড়ি অগ্নিসংযোগে পুড়ে যাওয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
এসময় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ঘটনাস্থল পরিদর্শন করছেন। এ সময় অন্যান্যের মধ্যে সঙ্গে ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান রিপন চাকমা, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, লামা উপজেলা নির্বাহী অফিসার (ভাঃ প্রাঃ) রূপায়ণ দেব, বান্দরবান পার্বত্য জেল পরিষদের সদস্য রাজু ময় তঞ্চঙ্গ্যা, মো. নাছির উদ্দিন, সাইফুল ইসলাম রিমন’সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রমূখ ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, এই অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানাই। মাননীয় প্রধান উপদেষ্টা অগ্নিসংযোগে নিন্দা জানিয়ে বলেছেন- ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় থেকে সহযোগিতা করতে। আইনের মধ্যে থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের সর্বাত্মক সহযোগিতা করা হবে। জেলা প্রশাসক ও পুলিশ বাহিনী সঠিক আইনের মাধ্যমে সঠিক স্থানে জমি হস্তান্তর করবে।পরিদর্শন ও মতবিনিময় শেষে ১৬টি পরিবারকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে দুই বান্ডিল ঢেউটিন, ২৫ কেজি চাল, দু’টি কম্বল বিতরণ করা হয়েছে। উল্লেখ্য: লামায় উপজেলার সরই ইউনিয়নের তংগঝিরি এলাকায় গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে পূর্ব-বেতছড়া পাড়ার ১৬টি ত্রিপুরা পরিবারের ঘরবাড়ি আগুনে পুড়ে যায়। এ ঘটনায় ৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞান কয়েকজনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে এবং গতকাল ০৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com