1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায়

কালীগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত 

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার। 
  • প্রকাশিত: বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ২২৯ বার পড়া হয়েছে

মোঃ মুক্তাদির হোসেন। স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারী) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই ¯স্লোগাগানকে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে সভায় বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী অংশ গ্রহণ করেন।

প্রস্তুতিমূলক সভায় গৃহীত প্রস্তাবের মধ্যে তারুণ্যের উৎসব গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, উপজেলা পর্যায় ফুটবল খেলার প্রতিযোগিতার আয়োজন, শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকস, ভলিবল ও ব্যাডমিন্টন খেলার আয়োজন, উপজেলা পর্যায়ে যুব সমাবেশ, বই মেলা, কারুশিল্প মেলা, আহত অস্বচ্ছল যুবকদের আর্থিক সহায়তা, পরিবেশ দুষণরোধকল্পে পুকুর, ডোবা, খাল, নদী পরিস্কারের উদ্যোগ, শ্রেণি কক্ষসহ শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্ন, চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন, গণিত অলিম্পিয়াড/বিজ্ঞান অলিম্পিয়াড/কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ’্যসেবা ক্যাম্প, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে স্মারক উপহার ও সনদ বিতরণ উল্লেখ যোগ্য।

এই সময় অন্যান্যের মাঝে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি, শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইউসুফ হাবিব, উপজেলা সমবায় অফিসার মো. আতাউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আবুল হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com