1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন আনোয়ারা উপজেলা প্রশাসনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ত্যাগ সংগ্রাম ও সাহসের অনন্য দৃষ্টান্ত এডভোকেট কানিজ কাউসার চৌধুরী শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন সিনিয়র রিপোর্টার সাইফুল ইসলামের কন্যা সাদিয়া ইসলাম সুইটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা খামেনিকে কীভাবে হত্যা কিভাবে সুরক্ষিত ভবনে করা হলো? কোনাখালী ৩ ও ৪নং ওয়ার্ডে অর্ধশতাধিক পরিবারকে ইফতার সামগ্রী প্রদান লামায় দুই অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানজরিমানা ৫ লাখ টাকা, জব্দ কয়েকশ’ ঘনফুট জ্বালানি কাঠ জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের মানবিক উদ্যোগ ইরানে হামলা শুরু, খামেনেয়ির অবস্থান সম্পর্কে যা জানা গেল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়িকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

দুবাইয়ে সংবর্ধিত হলেন মিরসরাইয়ের সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি

রিপোর্ট-তাহমিদ খান
  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

রিপোর্ট-তাহমিদ খান

সংযুক্ত আরব আমিরাতে জেড এন্ড এস গ্রুপের চেয়ারম্যান ও গোল্ডেন ভিসাপ্রাপ্ত তরুণ উদ্যোক্তা বাংলাদেশ সরকার কর্তৃক হেট্টিক সিআইপি নির্বাচিত হয়েছেন মিরসরাইয়ের সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন। তিনি হেট্টিক সিআইপি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করেছেন দুবাইয়ের আল আবির ফ্রুট এন্ড ভেজিটেবল মার্কেটের মিরসরাই প্রবাসীরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় ১ টার দিকে দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটির রুচি রেস্টুরেন্টে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা আয়োজকদের মধ্যে অন্যতমরা হলেন আবু ছায়েদ সোহেল, গিয়াস উদ্দিন দৌলা, মহি উদ্দিন আরজু, মোহাম্মদ, গিয়াস উদ্দিন, রাজিব, সুব্রত, সঞ্জিত দেবনাথ ও রতি রঞ্জন দাশ।

অনুষ্ঠানে দুবাইয়ের বিভিন্ন প্রান্ত থেকে আসা মিরসরাইবাসী মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপিকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্রেস্ট দিয়ে সম্মাননাও জানান।

সংবর্ধনায় বক্তব্য প্রদানকালে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি বলেন, আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ, আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনারা জানেন আমাদের প্রিয় জন্মস্থান মিরসরাইয়ে আমি দীর্ঘদিন যাবত নানা সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও আমি এই ধারাবাহিকতা অব্যাহত রাখবো, আপনারা আমার সাথে থেকে সহযোগিতা করবেন; আমি যেন আমৃত্যু মানুষের জন্য কাজ করে যেতে পারি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com