1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন ইসলামের দৃষ্টিতে ‘পহেলা বৈশাখ ও পান্তা-ইলিশ বাংলা নববর্ষের ১৪৩৩ উপলক্ষে কালীগঞ্জবাসীকেশুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম

শিয়ালের কামড়ে আহত ৯ অবশেষে শিয়ালকে পিটিয়ে হত্যা 

মোঃ নাসির উদ্দিন সটাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

মোঃ নাসির উদ্দিন সটাফ রিপোর্টার রাজশাহীঃ

শিয়ালের কামড়ে শিশু ও নারীসহ ৯জন আহত হবার পর আতঙ্কে ঘর থেকে বের হতে পারছিলেন না রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দারা। ভয় কাটিয়ে অবশেষে এবার শিয়ালকেই পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসীরা।

উপজেলায় জয়নগর ইউনিয়নের সুখানদিঘী এলাকায় বুধবার সকালে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, বুধবার সকালের দিকে শিয়ালটি ঝোপ থেকে বের হয়ে রাস্তার পথচারীদের আক্রমণ শুরু করে। শিয়ালের কামড়ে স্থানীয় তমিজ উদ্দিন (৬৫) আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দা চমক মাহমুদ বলেন, আমাদের এলাকায় কয়েকদিন থেকে শিয়ালের আতঙ্ক বিরাজ করছে। গতকাল সকালে একজনকে কামড় দিয়ে যখম করেছে। এতে শিশু থেকে শুরু করে গ্রামের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে শিয়ালটিকে পিটিয়ে হত্যা করেছে।

এর আগে গত দু’দিনে দুর্গাপুরের জয়নগর ইউনিয়নের শিশু ও নারীসহ মোট ৯জনকে পাগলা শিয়ালের কামড়ে আহত হবার খবর পাওয়া গেছে।

আহতরা হলেন, পারিলা গ্রামের শ্যামলী বেগম (৪৮), আনুলিয়া গ্রামের আবু বাশার (৯), সুখানদিঘী গ্রামের জাহিদুল ইসলাম (৩৫), তমিজ উদ্দিন (৬৫), করিচা বেগম (৪২), ব্রহ্মপুর গ্রামের জনাব আলী (৬৫), দাওকান্দি গ্রামের মোবারক আলী (৫২), মোজ্জাফর হোসেন (৭০) ও মাজেদা বেগম (৫০)।

আহতদের মধ্যে কয়েকজন এখনো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এছাড়া কয়েকজন চিকিৎসা নিয়ে বাসায় গেছেন।

খাবার ও বাসস্থান সংকটের কারনে লোকালয়ে এসে শিয়াল গ্রামবাসীদের কামড় দিচ্ছে এমন ধারণা করছেন জনসাধারনরা।

এদিকে, শিয়ালে কামড়ে আহতদের ক্ষতস্থানে প্রাথমিকভাবে সাবান ও পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ভ্যাকসিন প্রয়োগের পরামর্শ দিয়েছেন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. রুহুল আমীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com