1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায়

বারইয়ারহাট পৌরসভা বিএনপির মতবিনিময় সভা

রিপোর্ট-তাহমিদ খান
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারি, ২০২৫
  • ২২১ বার পড়া হয়েছে

রিপোর্ট-তাহমিদ খান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে তৃণমূল জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় বারইয়ারহাট পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত মতবিনিময় সভা বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুর রহমান ফরায়েজীর সভাপতিত্বে ও ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর হোসেন মীরালীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন চেয়ারম্যান।

প্রধান বক্তার বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দীন, ৪ নং ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল হক মানিক, বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল খায়ের সওদাগর, নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহির উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ারহাট পৌরসভা যুবদলের আহবায়ক নুরুল আবছার মিয়াজী, বারইয়ারহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু তাহের সুমন, সদস্য সচিব নুরের নবী, মিরসরাই উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন টিটু, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব মোহন দে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শংকর, সদস্য দিদারুল আলম, ২ নং ওয়ার্ড বিএনপি নেতা আলমগীর হোসেন, জসিম উদ্দিন, তহমিন, ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন কালা, সাধারন সম্পদক লিটন, যুবদল নেতা মোশাররফ, কামরুল ইসলাম, ছাত্রদল নেতা নাজিম উদ্দিন, জাহেদ হোসেন, শাফায়াত শুভ, সাব্বির হোসেন, তানজিদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, প্রতিটি পাড়া মহল্লায় প্রত্যকের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বার্তা পৌঁছে দিতে হবে। ৩১ দফার মধ্যদিয়ে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব। ৫ আগস্টের পতিত সরকারের দোসররা এখনো নানা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। তাই আমাদের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সকল দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com