1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

বান্দরবানের থানচিতে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই

মোঃ মোরশেদ  আলম চৌধুরী
  • প্রকাশিত: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

বান্দরবানের থানচিতে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই

মোঃ মোরশেদ  আলম চৌধুরী

বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্ত ১১ টি দোকান পুড়ে গেছ।

শনিবাবার(২৫অক্টোবর) দিবাগত মধ্যরাতের দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দেয়া তথ্য মতে একটি খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হলেও অল্প সময়ের ব্যাবধানে আগুন পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে।

এদিকে অগ্নিকান্ডের ঘটনায়,বিজিবি, বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক,লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম এর উপস্থিতি তে স্থানীয় জনসাধারণ ও বিজিবি সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।পরে বিজিবি কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে থানচি ফায়ার সার্ভিস স্টেশনটি প্রায় ২০ কিলোমিটার দূরে থাকায় খবর দেওয়ার পরও ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় লেগেছে বলে জানায় স্থানীয়রা।

বিজিবি, বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক,লেঃ কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান,অগ্নিকান্ডের সংবাদ পাওয়ার পর অতি স্বল্প সময়ের মধ্যে বলিপাড়া ব্যাটালিয়নের সকল সদস্য জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভানোর কাজে নিয়োজিত হয়। ভবিষ্যতেও,বিজিবি যে কোন দুর্ঘটনায় সাধারণ মানুষের জানমাল রক্ষার্থে জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ করবে।

বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা জানান আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সহায়তার ব্যবস্থা নেওয়া হবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com