1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায়

প্রকল্প পরিচালক ও কামাল উদ্দিন সওদাগরের সাক্ষাৎ হালদা সংরক্ষণে নতুন দিগন্ত

মো: সোলাইমান চট্টগ্রাম হাটহাজারী প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

প্রকল্প পরিচালক ও কামাল উদ্দিন সওদাগরের সাক্ষাৎ হালদা সংরক্ষণে নতুন দিগন্ত

মো: সোলাইমান
চট্টগ্রাম হাটহাজারী প্রতিনিধি

হালদা নদী সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের নবনিযুক্ত প্রকল্প পরিচালক জনাব নাজিম উদ্দীন আজ (শুক্রবার) হালদা নদীর প্রবীণ ডিম সংগ্রহকারী ও জাতীয় মৎস্য পদক ২০২৫ প্রাপ্ত জনাব কামাল উদ্দিন সওদাগর-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রামদাস মুন্সির হাট এলাকায় অনুষ্ঠিত এ সাক্ষাতে উপস্থিত ছিলেন রামদাস মুন্সির হাট নৌ পুলিশ ক্যাম্পের ইনচার্জ জনাব রমজান আলী, আইডিএফ হালদা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্রের হ্যাচারি ব্যবস্থাপক জনাব নুরুল হাকিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাক্ষাৎকালে প্রকল্প পরিচালক নাজিম উদ্দীন হালদা নদীর ঐতিহ্য, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক প্রজনন প্রক্রিয়া সংরক্ষণে প্রবীণ ডিম সংগ্রহকারীদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “হালদার ঐতিহ্য রক্ষায় স্থানীয়দের অভিজ্ঞতা ও অংশগ্রহণ ছাড়া টেকসই সংরক্ষণ সম্ভব নয়।”
প্রবীণ ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর হালদা নদীতে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা, নানা স্মৃতি ও জীবনের ঝুঁকি নিয়ে ডিম সংগ্রহের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তিনি বলেন, “হালদা আমাদের মা নদী—এটিকে রক্ষা করা মানে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা।”
সাক্ষাৎ শেষে উভয়পক্ষই আশা প্রকাশ করেন, প্রশাসন, গবেষক ও স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতায় হালদা নদী সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
চট্টগ্রাম হাটহসজারী সংবাদদসতা

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com