1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
পা হারানোর শঙ্কায় ১৭ বছরের ছাত্র কিশোর ছাহিম: চিকিৎসার খরচ জোগাতে নিঃস্ব পরিবার প্রয়োজন মানবিক সহায়তা (চসিক) মেয়র এবং (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর। দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায়

বান্দরবানে রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: বিএনপি প্রার্থী সাচিং প্রুকে শুভেচ্ছা জানালেন জামায়াতের অ্যাডভোকেট আবুল কালাম

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

বান্দরবানে রাজনৈতিক সৌহার্দ্যের বার্তা: বিএনপি প্রার্থী সাচিং প্রুকে শুভেচ্ছা জানালেন জামায়াতের অ্যাডভোকেট আবুল কালাম

স্টাফ রিপোর্টার মোঃ মোরশেদ আলম চৌধুরী

বান্দরবান ৩০০ নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে সাচিং প্রু জেরী মনোনীত প্রার্থী ঘোষিত হওয়ার পর জুড়ে উঠেছে আনন্দের জোয়ার। বিএনপির স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি জেলার সাধারণ জনগণের মধ্যেও দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ।

এই আনন্দঘন সময়ে রাজনৈতিক সৌহার্দ্যের এক দৃষ্টান্ত স্থাপন করেছেন বান্দরবানের জামায়াতে ইসলামী প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম। তিনি বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরীকে শুভেচ্ছা জানিয়ে একটি বার্তা প্রকাশ করেন।

তার পোস্টে তিনি লিখেন—

বর্ষীয়ান রাজনীতিবিদ ও বান্দরবানের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, জনাব সাচিং প্রু জেরীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০নং আসনে সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
আগামী নির্বাচন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে—এটাই আমাদের প্রত্যাশা।”

এই পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। নেটিজেনরা আবুল কালামের এ উদ্যোগকে বান্দরবানের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন— এ ধরনের সৌজন্য বার্তা আগামী জাতীয় নির্বাচনে পার্বত্য অঞ্চলের রাজনীতিকে আরও সহনশীল ও গণতান্ত্রিক ধারায় এগিয়ে নিতে সহায়তা করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com