1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি বান্দরবান জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার মোঃমোরশেদ আলম চৌধুরী
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি বান্দরবান জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার মোঃমোরশেদ আলম চৌধুরী

বান্দরবান, ১৬ ডিসেম্বর:
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর এই দিনে ঢাকার ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) পাকিস্তানি হানাদার বাহিনীর নিঃশর্ত আত্মসমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয় চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে গর্বের সঙ্গে স্থান করে নেয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ, উড্ডীন হয় লাল-সবুজের বিজয় পতাকা।

মহান বিজয় দিবসের ৫৫তম প্রভাতে জাতির এই শ্রেষ্ঠ অর্জনকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে বান্দরবান জেলার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন বান্দরবান পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব আবদুর রহমান।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

বীর শহীদদের ত্যাগ ও আত্মদান চিরস্মরণীয় উল্লেখ করে জেলা পুলিশ জানায়, তাঁদের মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জনগণের সেবায় সর্বদা নিয়োজিত থাকবে বান্দরবান জেলা পুলিশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com