1. live@www.dainikonlinetalaashporbo21.com : news online : news online
  2. info@www.dainikonlinetalaashporbo21.com : দৈনিক অনলাইন তালাশ পর্ব ২১ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুবাইয়ে বাংলাদেশি কমিউনিটি নেতা প্রকৌশলী আবু জাফর চৌধুরীর ইন্তেকাল হযরত খাজা গরীব উল্লাহ শাহ্ (রঃ) মাজার পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন মেয়র ডা. শাহাদাত হোসেন মাধবপুরে বৃত্তি পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওষধি ফসল ‘চিয়া’ চাষের প্লট পরিদর্শন, মৌগাছি ইউনিয়ন রাজশাহী তানোরে ফসলের মাঠের দোল খাচ্ছে কৃষকের সোনালী স্বন্প ধানের শীষ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এবং মেডিসিন্স স্যান্স ফ্রন্টিয়ার্স (এমএসএফ) আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। ✊  তানোর পৌরসভা দাখিল মাদ্রাসার পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ-২০২৬ অনুষ্ঠিত বৈশাখী শুভযাত্রা ও নববর্ষ উদযাপন মোহনপুর উপজেলায় শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩৩ তানোরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

কক্সবাজার (৪) আসনে ৪ জনের প্রার্থীর মনোনয়ন বৈধ এক জন মনোনয়ন স্থগিত।

উখিয়া থেকে জাহাঙ্গীর আলম।
  • প্রকাশিত: রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ২৬৯ বার পড়া হয়েছে

কক্সবাজার (৪) আসনে ৪ জনের প্রার্থীর মনোনয়ন বৈধ এক জন মনোনয়ন স্থগিত।

উখিয়া থেকে জাহাঙ্গীর আলম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাইবাছাই সম্পন্ন হয়েছে। যাচাই শেষে এ আসনে মনোনয়ন জমা দেওয়া পাঁচজন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। আর একজন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে মনোনয়নপত্র যাচাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুর আহমেদ আনোয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নুরুল হক এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) মনোনীত প্রার্থী সাইফুদ্দিন খালেদের মনোনয়ন বৈধ হিসেবে গৃহীত হয়েছে।
অন্যদিকে মনোনয়নপত্রে তথ্যগত অসংগতি থাকায় লেবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী আব্দুল্লাহ আল আরাফাতের মনোনয়ন স্থগিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তিনি নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হবে এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কক্সবাজার-৪ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উখিয়া ও টেকনাফ উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৪ সংসদীয় আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও আলোচিত। সীমান্ত এলাকা, রোহিঙ্গা ইস্যু ও জাতীয় রাজনীতির নানা প্রভাবের কারণে এই আসনটি ঘিরে বরাবরই বাড়তি আগ্রহ দেখা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© www.dainikonlinetalaashporbo21.com